রিকশাচালক নিহত

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, আ.লীগ নেতাদের দাবি ‘এই হত্যা পুলিশ করেছে’

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ১৮:৩৩আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২:২৫

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কমর উদ্দিন বাংগী (৪০) নামে এক রিকশাচালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে ৩৮২ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী তাহমিনা বেগম মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সদর থানায় এ মামলা করেন।

এর আগে গত ১৫ আগস্ট রাতে শেখ হাসিনাসহ ৪৫১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে বগুড়ায়।

এই দুজন ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু। আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত রিকশাচালক কমর উদ্দিন বাংগী বগুড়া সদরের আকাশতারা গ্রামের বাসিন্দা। গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। তিনি শহরের নবাববাড়ি সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন। এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশে অন্য আসামিরা তাকে হত্যা করে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক কমর উদ্দিন বাংগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। এজাহারে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় সেলিম হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সেকেন্দার আলী গত ১৫ আগস্ট রাতে সদর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা। এ মামলায় পুলিশ আবদুল লতিফ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন, শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে রিকশাচালক কমর উদ্দিন বাংগী পুলিশের হামলায় নিহত হয়েছে। এ ছাড়া শহরের সাতমাথায় ডাকবাংলোর সামনে আন্দোলনকারীরা পুলিশ ভেবে শিক্ষক সেলিম হোসেনকে পিটিয়ে হত্যা করে। আর এর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের ওপর চাপানো হচ্ছে। সুষ্ঠু তদন্ত হলে ঘাতকরা শনাক্ত হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান