অভিযুক্তকে আদালতে সোপর্দ

সনাতন ধর্মাবলম্বীর দখল হওয়া বসতবাড়ি-জমি উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩

রাজশাহীর বাঘা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি, জমি দখল ও প্রতিমা ভাঙচুরে অভিযুক্ত মো. আলতাফ আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাঘা উপজেলার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২ আগস্ট রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) ভ্রমণের উদ্দেশে পার্শ্ববর্তী দেশ ভারতে যান। সেখানে অবস্থানকালীন গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন জোতরঘু গ্রামের তার কাকিমা রনজু দোবেকে থাকতে দেওয়া বসতবাড়িতে অভিযুক্ত মো. আলতাফ আলী অনধিকার প্রবেশ করে। এ সময় শোবার ঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুট করে। দুর্বৃত্তরা তার কাকিমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। তা ছাড়া তাদের শোবার ঘর-সংলগ্ন মন্দিরে থাকা প্রতিমা ও তুলসীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর অভিযুক্ত আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বসতবাড়ি-সহ তৎসংলগ্ন ভূমি দখল করে নেয়।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাঘার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় অভিযুক্ত আলতাফ আলীকে বাঘা উপজেলার আড়ানি বাজার থেকে গ্রেফতার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।

পরে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকিমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আলতাফ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি