বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ টেকনিশিয়ান নিহত

বগুড়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫

বগুড়ার শেরপুরে তেলের পাইপলাইন মেরামতের সময় ট্যাংক বিস্ফোরণে চার টেকনিশিয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকার মজুমদার প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনা ঘটে।

ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ও ছিলিমপুরে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী।

নিহত টেকনিশয়ানরা হলেন নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির মো. খলিলের ছেলে মো. ইমরান (৩২), একই এলাকার সোলায়মানের ছেলে মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও আবদুস সালামের ছেলে মো. মনির (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডে ধানের তুষ থেকে রাইস ব্রান তৈরি হয়। এখানে তেলের পাইপলাইনে সমস্যা হয়। ওই টেকনিশিয়ানরা গত ১৫ দিন ধরে মেরামতের কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চার জন ট্যাংকের ওপর ও তিন জন নিচে কাজ করছিলেন। পাইপ ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ট্যাংকের ভেতরে যায়। এ সময় বিকট শব্দে ট্যাংক বিস্ফোরিত হয়।

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একে একে চার জনের মৃত্যু হয়।

ওসি রেজাউল করিম রেজা জানান, এ দুর্ঘটনায় কারো দায় থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি