তারেক জিয়া বলেছেন, যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে: দুদু

রাজশাহী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। একসময় মানুষ বলতো বিএনপির নেতা কে? এখন বলে আওয়ামী লীগের নেতা কে? এখন আর আওয়ামী লীগের কোনও নেতা খুঁজে পাওয়া যায় না। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় শহর রাজশাহীতে বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আমাদের বিজয় হবেই। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। এমন কাজ করা যাবে না, যাতে দলের কোনও ক্ষতি হয়। আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে। অন্যায় করলে ছাড় হবে না। মাথায় রাখতে হবে, এখনও আমরা সরকারে যাইনি।’

বিএনপির শোভাযাত্রা

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব মামুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার