বলেছি প্রতিশোধ নেবো না, তবে অপরাধীদের আইনিভাবে শাস্তি পেতে হবে: জামায়াত আমির

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বলেছি কারও ওপর প্রতিশোধ নেবো না। প্রতিশোধ নেওয়ার মানে হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। যেখানেই আইন হাতে তুলে নেওয়া হয়েছে, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ চলতে থাকে। তাই আমরা চাই, আইন হাতে তুলে নেওয়ার নোংরা সংস্কৃতির সমাপ্তি হোক। তবে ন্যায় প্রতিষ্ঠায় আমাদের দাবি হলো, যারা অপরাধ করেছে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পেতে হবে। বেআইনিভাবে নয়।’ 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির মৌলিক ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দল নিজ নিজ জায়গা থেকে রাজনীতি করবে। বর্তমান সরকারের সমালোচনা করবে। সেইসঙ্গে সরকার যেন সংস্কারকাজগুলো সঠিকভাবে করতে পারে, সে সহযোগিতাও করতে হবে। দলমতের ভিন্নতা থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো কথা বলবে না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে।’

গত সাড়ে ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে জামায়াতের ওপর উল্লেখ করে আমির আরও বলেন, ‘আমাদের ১ থেকে ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। অনেককে জেলের ভেতরে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবু মাথানত করেননি জামায়াতের নেতারা।’

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির শাহীনুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও ঢাকা দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী