উদ্ধারের ২৩ দিন পরও মেলেনি লাশের পরিচয়

বগুড়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০১:২০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০১:৩৮

লাশ উদ্ধার বগুড়ার শাজাহানপুরের পারতেখুর কুশাগাড়ি গ্রামের সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অর্ধগলিত লাশের পরিচয় ২৩ দিনেও মেলেনি। আঞ্জুমান-ই-মফিদুল ইসলাম লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এঘটনায় পুলিশ শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেছে।
তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মোত্তালেব জানান, রবিবার বিকাল পর্যন্ত ২৩ দিনে লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় ও হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি বিকালে একটি সরিষা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া যায়। পরিচয় না পাওয়ায় পরদিন ময়নাতদন্ত শেষে লাশটি সৎকারের জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামকে দেওয়া হয়।
পরে থানার সেকেন্ড অফিসার এসআই কালাচাঁদ ঘোষ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশের ধারণা, উদ্ধারের ১০-১২ দিন আগেই এ ব্যক্তিকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে রাখা হয়।
/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম