৩৩৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১

সিরাজগঞ্জে অভিনব কায়দায় সবজির বস্তায় ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় বাবা ও মেয়েকে আটক করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানিয়েছেন।

আটক দুই জন হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবারক খাঁর ছেলে আকবর আলী ও তার মেয়ে শামিমা খাতুন (৩১)। র‌্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ (কাঠেরপুর) এলাকায় রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা সম্পর্কে বাবা-মেয়ে। এ ছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা করে উদ্ধার আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান