বগুড়ায় কলেজ কনসার্টে ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি চলে আসছিল। সন্ধ্যার পর ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা।

কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় অসংখ্য মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে মেহেদীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি