প্রশাসনের সর্বস্তরে সংস্কার না হলে আবার বিপ্লব হতে পারে: আবদুল মুয়িদ

রাজশাহী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ২১:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২১:৩৫

প্রশাসনের সর্বস্তরে সংস্কার না হলে আবারও বিপ্লব হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়িদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি, তবে আবারও যদি বিপ্লব হয় সেটা আরও ভয়াবহ হতে পারে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের আট জেলার প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কর্মকর্তাদের উদ্দেশে আবদুল মুয়িদ চৌধুরী বলেন, ‘এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। তাই কোনোভাবেই মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ কান বন্ধ করে রাখবো, বিষয়টা এমনও না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে, কিছু মতামত হয়তো দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। আমার যদি ক্ষমতা দেখাতে ব্যবহার করি, তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।’

সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনোদিন কোনও কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। কেউ প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করে আমি সচিব হবো, সেটা তো ভুল ধারণা।’

এতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

/এএম/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান