‘বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢেলে রাজপথের কথা শোনানো হবে’

রাজশাহী প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

রাজশাহীতে একটি কর্মসূচি থেকে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢেলে রাজপথের কথা শোনানোর কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব হাসান মুন্না। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে রাজশাহী নগরের জিরো পয়েন্টে ‘মুভমেন্ট ফর কমন রাইটস’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন।

এর আগে রাজশাহী নগরের আলুপট্টি মোড় থেকে মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজারে সমাবেশে মিলিত হয়।

আজকের কর্মসূচির মধ্য দিয়ে ‘মুভমেন্ট ফর কমন রাইটস’র যাত্রা শুরু হলো। এর আহ্বায়ক রাগিব হাসান। সদস্যসচিব আবু রায়হান। সমাবেশে এই দুই জন ছাড়া আরও কয়েকজন বক্তব্য দিয়েছেন। তারা সব ক্ষেত্রে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন সিপিবি রাজশাহী জেলার সভাপতি হুমায়ুন রেজা।

রাগিব হাসান বলেন, ‘অন্যায়ভাবে রাজশাহী ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম পরিশোধ করতে হিমশিম খাচ্ছে নগরবাসী। ওয়াসার পানির দাম না কমানো পর্যন্ত এ লড়াই চলবে। পানির দাম কমানোর জন্য শুধু রাজপথ নয়, ওয়াসা অফিস ঘেরাও করে দাবি আদায় করে আমরা বিরত হবো।’

তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে ছোটখাটো যে বাড়িঘর আছে, একটা বিপজ্জনক পর্যায়ে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর জন্য দাবি তুলেছি। যদি হোল্ডিং ট্যাক্সের মাত্রা না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করবো। আমরা জানি, এখন সিটি করপোরেশনে মেয়র নাই। কিন্তু বিভাগীয় কমিশনার তার দায়িত্ব পালন করছেন। কমিশনারের যদি আমাদের রাজপথের কথা না কানে যায়, কমিশনারের কানে গরম পানি ঢেলে তাকে এই কথা শোনানো হবে।’

রাগিব হাসান আরও বলেন, ‘এই অভ্যুত্থানের দাবি ছিল সব ধরনের সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাজশাহীতে চাঁদাবাজি হচ্ছে। এখানে দখলদার রয়েছে। রাজপথের আন্দোলন থেকে এদের উৎখাত করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম