আরও ৮ এসআইকে অব্যাহতি, রাতের মধ্যেই একাডেমি ছাড়ার নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ০২:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০২:১১

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের আট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে রাত ৯টার মধ্যে তাদের অ্যাকাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে অব্যাহতি দেওয়া হবে তাদের।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে সই করেন অ্যাকাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন। এ বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ধরেননি।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর তিন জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আট জনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া দুই এসআই জানিয়েছেন, তাদের সন্ধ্যায় অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাত ৯টার মধ্যে পুলিশ একাডেমি ছাড়তে বলা হয়েছে। 

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করে কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। পরে সেটিও স্থগিত করা হয়।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী