রাজশাহী নগর ভবন সংস্কারে অনিয়ম, অভিযান চালিয়ে ৩ ফাইল জব্দ করেছে দুদক

রাজশাহী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৯:২০আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:২০

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন সংস্কার কাজ দরপত্র ছাড়াই করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এ সময় দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান,  দরপত্র ও কোটেশন ছাড়া সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এর বাইরেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। যেখানে ঠিকাদার ছাড়াই কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্যও পেয়েছি। তথ্য যাচাই-বাছাই করে প্রাপ্ত রিপোর্ট দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

এদিকে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয় বলে জানায় রাসিক।

‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপ-প্রকল্প করে নগর ভবন সংস্কার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়।

তবে অভিযোগ উঠেছে, এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি। এরমধ্যেই প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ও হয়েছে।

এ বিষয়ে রাসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন জানান, রাসিকের নিজস্ব অর্থায়নেই সংস্কার কাজ হচ্ছে। এক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনে কাজ হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান