রাজশাহী ওয়াসা পানির দাম ৩০ শতাংশ বাড়াতে চায়

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:০০

তিন বছর পর ফের পানির দাম বাড়াতে চায় রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এরমধ্যে মন্ত্রণালয়ে পানির দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তারা। গত বছরের ১৬ অক্টোবর ওয়াসার ১৬তম বোর্ড মিটিংয়ে পানির দাম ৩০ শতাংশ বৃদ্ধির সুপারিশের সিদ্ধান্ত হয়।

ওয়াসা বলছে, পানির দাম বাড়ানো হলেও রাজশাহী পৌরসভার চেয়ে কম থাকবে। আর ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনের হুমকি দিচ্ছেন নাগরিক সংগঠনের নেতারা।

ওয়াসার তথ্যমতে, সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখাকে আলাদা করে ২০১০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠা হয় রাজশাহী ওয়াসা। এখন ১২৩টি গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে সেটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করছে ওয়াসা। নগরে পানির চাহিদা প্রতিদিন ১৩ কোটি লাখ লিটার। তবে ওয়াসা ৮৫৯ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে দৈনিক ১০৭ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে।

বর্তমানে ওয়াসার মোট পানির সংযোগ আছে ৪৯ হাজার ২৪৮টি। এরমধ্যে আবাসিক ৪৮ হাজার ৫২৭টি ও বাণিজ্যিক ৭২১টি। এসব লাইনের মাধ্যমে বছরে ২ দশমিক ৫৩ কিলোলিটার পানি বিক্রি করে সংস্থাটি।

রাজশাহী ওয়াসার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটির লোকসানের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। যার পুরোটাই সরকার ভর্তুকি দিয়ে থাকে। অপরদিকে শুধু সিস্টেম লসের কারণে ওয়াসার বার্ষিক লোকসান প্রায় ১০ কোটি টাকা। বর্তমানে এ লোকসান থেকে উত্তরণ পেতেই পানির মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো সেই প্রস্তাবনার কপিতে দেখা গেছে, বর্তমানে প্রতি এক হাজার লিটার পানির মূল্য আবাসিকে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩ দশমিক ৬২ টাকা হারে অভিকর নিচ্ছে ওয়াসা। তবে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি করে আবাসিকে ৮ দশমিক ৮৫ ও বাণিজ্যিকে ১৭ দশমিক ৭০ টাকা করার প্রস্তাবনা রেখেছেন তারা।

রাহশাহী ওয়াসা

এছাড়াও আবাসিকে আধা ইঞ্চি পাইপে একতলা ভবনের জন্য মাসে সর্বনিম্ন ১৫০ টাকার পরিবর্তে ১৯৫ টাকা, ১০ তলা ভবনের জন্য ৮২৫ টাকার পরিবর্তে এক হাজার ৭৩ টাকা মূল্য ধরা হয়েছে। এক ইঞ্চি পাইপে একতলা ভবনে ৩৭৫ টাকার পরিবর্তে ৪৮৮ টাকা এবং ১০ তলা ভবনে ২ হাজার ৭০ টাকা পরিবর্তে ২ হাজার ৬৫১ টাকা। দ্বিতীয় থেকে নবম তলা পর্যন্ত কিংবা ১০ তলার ওপরের তলার জন্য পানির বিল আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘ওয়াসা বলেছিল তারা নগরবাসীকে সুপেয় পানি নিশ্চিত করবে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে তারা তা করতে ব্যর্থ হয়েছে। তারা যে পানির দাম বাড়াতে চায় এটি রাজশাহীবাসীর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি আরও বলেন, ‘তারা অতীতেও পানির দাম একসঙ্গে তিনগুণ বৃদ্ধি করেছে। তখনও আমরা বাধা দিয়েছি। কিন্তু তারা রাজশাহীবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে সময় কিছু রাজনৈতিক নেতার সঙ্গে মিলে এটি কার্যকর করেছে। আবারও যদি তারা পানির মূল্য বাড়ায়, তবে রাজশাহীবাসী এক হয়ে ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করবে। তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘোষণা করবে।’

এ প্রসঙ্গে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) নাদিম সারোয়ার বলেন, ‘পানির দাম বৃদ্ধির প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনই বৃদ্ধি হচ্ছে না। দাম বৃদ্ধি হবে কিনা তার সিদ্ধান্তও মন্ত্রণালয়ের। আমরা শুধু প্রস্তাবনা পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৩০ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয় গত অক্টোবরে অনুষ্ঠিত ১৬তম বোর্ড সভায়। সে সভায় দাম বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়েছিল। এর কারণ ছিল পানির ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া।’

/আরআইজে/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, তবু কেউ মানছে না বিধিনিষেধ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান