সারিয়াকান্দিতে বিএনপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যার চেষ্টা

বগুড়া প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ২০:১৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২০:১৯

ইউপি নির্বাচন-২০১৬ বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলীনুর রহমান হান্নাকে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাতে প্রচারণা শেষে বাইকে বাড়ি ফেরার পথে হাসনাপাড়া এলাকায় তিনি হামলার শিকার হন। এ সময় তিনি পাশে একটি বাড়িতে আশ্রয় নেওয়ায় বেঁচে যান। তবে মারপিটে তার দু’জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি এ হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান ও তার লোকজনকে দায়ী করেছেন।
বিএনপি প্রার্থী আলীনুর রহমান হান্না অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বেলাইল এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে হাসনাপাড়া এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমানের লোকজন রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেন। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। তিনি মোটরসাইকেল ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। আওয়ামী লীগের দুর্বৃত্তরা ওই বাড়িতেও হামলা চালান। এতে তার দু’জন কর্মী আহত হয়েছেন।

হান্না আরও অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগের লোকজন তার ওপর এ হামলা চালান। শনিবার সকালে এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান। তিনি বলেন, এমন কোনও হামলা হয়ে থাকলেও এর সঙ্গে তিনি বা তার লোকজনের কোনও সম্পৃক্ততা নেই।

আগামী ২২ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম