হরতালের সমর্থনে মিছিলের পর বগুড়ায় আ.লীগ নেতাদের বাড়িতে হামলার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯

বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিন জনের বাড়ি ও দোকানে হামলা হয়েছে বলে জানা গেছে।

গতকাল রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয়। ধুনট উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটে তিন জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালান। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটেন।

তবে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে হামলা হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।

/এএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান