মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সাধারণ ছাত্রসমাজের আয়োজনে বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর এই বাংলায় ঠাঁই হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কীভাবে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে? অবিলম্বে তাদের আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে।’

এ সময় সিরাজগঞ্জ বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
পদ নেই ছাত্রদলে, তবু ‘নেতা’ পরিচয়ে থানার সামনে বিক্ষোভ
রাসুল (সা.) তরুণদের যেভাবে মূল্যায়ন করতেন
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?