পুলিশের হাতে ‘পুলিশ’ আটক

বগুড়া প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৮:০২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:০২

বগুড়ায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দোকান থেকে মালামাল নেওয়ার সঙ্গে জড়িত জাকারিয়া সরকার (২৮) নামে এক প্রতারক ধরা পড়েছে। নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা রবিবার (৯ মার্চ) দুপুরে তাকে নারুলী পশ্চিমপাড়া থেকে পোশাক পরিহিত অবস্থায় আটক করেন।

বিকালে বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক এসব তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতারক জাকারিয়া সরকার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি প্রায় আড়াই বছরের বেশি সময় বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন। নিজেকে নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। আশপাশের দোকানে গিয়ে বাকিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননি। দোকানি টাকা চাইলে তিনি বলেন, এখন নারুলী ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করবো।

এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।

এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময় ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি।

জাকারিয়া রবিবার বেলা আড়াইটার দিকে সাবেক ভাড়া বাড়ি নারুলী পশ্চিমপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে আসেন। এ সময় তার পরনে পুলিশের সাব-ইন্সপেক্টরের শার্ট ও প্যান্ট ও ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে আনা হয়।

রবিবার বিকালে বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী জাকারিয়া সরকারকে তার পোশাক সংগ্রহ ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান