দাবি আদায় না হলে চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি রামেক ইন্টার্ন চিকিৎসকদের

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ২০:৪৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:৪৯

পাঁচ দফা দাবি আদায় না হলে সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন।

পরে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে, তারা দাবি আদায়ে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, ‘এখন থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হচ্ছে। ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা, বহির্বিভাগের সেবা এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতেও বাধ্য হবেন।’

ইন্টার্নদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. MBBS/BDS ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না। এ আইনের বিরুদ্ধে করা BMDC-এর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে; BMDC রেজিস্ট্রেশন শুধু MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে; ২০১০ খ্রিষ্টাব্দ থেকে হাসিনা সরকার MATS-দের BMDC থেকে registration দেওয়া শুরু করে। এই MATS-দের BMDC থেকে registration দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list-এর বাইরে drug prescribe করতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list-এর বাইরে কোনও ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে- ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে। খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। গ. ডাক্তারদের BCS-এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সব মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে, পাস করা MATS শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে MATS-এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের paramadics-এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।

৫. চিকিৎসকসমাজের ন্যায্য অধিকার আদায়ে সব চিকিৎসককে ১০ মার্চ থেকে চলমান আন্দোলনে অংশগ্রহণ এবং ১২ মার্চ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী