মাগুরার সেই শিশুর ধর্ষকদের তিন দিনের মধ্যে ফাঁসি কার্যকরের দাবিতে অনশন

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ২১:০১ আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২১:০১

মাগুরার সেই শিশুর ধর্ষকদের তিন দিনের মধ্যে ফাঁসি কার্যকর করাসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী ফাতিন আলমাস অপূর্ব। রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একাই অনশন শুরু করেন।

তার দাবিগুলো হলো-

১. ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (ফাঁসি) নিশ্চিত করতে হবে। বিশেষ করে, মাগুরার সেই শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের আগামী তিন দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে; ধর্ষণ বর্তমানে দেশের অন্যতম গুরুতর সামাজিক সমস্যা।

২. স্বাধীন বিচারব্যবস্থার আওতায় ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল বা ধর্ষণ প্রতিরোধ কমিশন গঠন করতে হবে এবং ধর্ষণের ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩. প্রয়োজনে বিশেষ অনুসন্ধান টিম গঠন করে উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

অনশনরত অপূর্ব বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। যার ফলে ধর্ষকরা আরও সাহস পেয়ে বসে। ধর্ষকের একমাত্র শাস্তি চাই মৃত্যুদণ্ড। তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা