মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৫:২৬আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:২৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। মাদক ব্যবসায়ীরা আবু হানিফ নামের ওই পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজীব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। আবু হানিফ ও সজীবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

তিনি জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী