বগুড়ায় শেখ হাসিনাসহ ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৮:৪০আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৪১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার নয়ন মিয়া মঙ্গলবার (২৭ মে) সদর থানায় এ মামলা করেন। এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকালে সদর থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা বিএনপির বহিষ্কৃত নেত্রী বিউটি বেগম প্রমুখ।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট আসামিরা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করেন। তারা গুলিবর্ষণ করলে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর জখম হয়। আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীতে তিনি চিকিৎসা নেন। বর্তমানে মামলার পরিবেশ থাকায় তিনি এ মামলা করেছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী