রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল

পাবনা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৪:৩১ আপডেট : ৩০ জুন ২০২৫, ১৪:৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ১৮ জন প্রকৌশলী ও কর্মকর্তার চাকরিচ্যুতির বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (২৯ জুন) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, ১৮ জন প্রকৌশলী ও কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাদের পূর্ণ সুযোগ সুবিধাসহ স্বপদে পুনর্বহাল করা হবে না একইসঙ্গে, চাকরি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে তারা যে আবেদন এনপিসিবিএলের বোর্ড চেয়ারম্যান বরাবর করেছেন, সেটি দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজিব। গত ৮ মে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এমপ্লয়িস চাকরি নীতিমালা, ২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্ট ১৮ জন কর্মকর্তার আর সেবায় প্রয়োজন নেই। এর ভিত্তিতেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পাশাপাশি গত ১২ মে তারা বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনও জমা দেন।

আবেদনে তারা উল্লেখ করেন, তাদের স্থায়ী নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয় এবং চাকরিতে যোগদানের সময় ১০ বছরের বাধ্যতামূলক চাকরির অঙ্গীকারনামা দেন। পরবর্তীতে দুই বছরের সন্তোষজনক চাকরি শেষে রাশিয়ার রোসাটম টেকনিক্যাল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তাদের চাকরি স্থায়ীকরণসহ পদোন্নতি দেওয়া হয়।

চাকরি স্থায়ীকরণের পর হঠাৎ এভাবে অব্যাহতির আদেশকে বেআইনি ও অনৈতিক উল্লেখ করে তারা আদালতের দ্বারস্থ হন।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানিতে উঠছে
হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী
সর্বশেষ খবর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত