মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৯:২৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৯:২৮

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।’

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর এ অনুষ্ঠান আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, ‘এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত।’

স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করে আজিম আহমেদ বলেন, ‘কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে।’

এ সময় তিনি সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি