রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১৩:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৩:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন, ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৬ আগস্ট) রাতে ঘোষিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ২৫,১২৭ জন।

এদের মধ্যে ছাত্রদের ১১টি আবাসিক হলে ভোটার ১৫,৪৪০ জন ও ছাত্রীদের ৬টি আবাসিক হলে ভোটার ৯,৬৮৭ জন। ফলে ভোটারদের মধ্যে ৬১.৬৫ শতাংশ ছাত্র এবং ৩৮.৩৫ শতাংশ ছাত্রী।

১৭টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার হয়েছেন শহীদ হাবিবুর রহমান হলে ২৩৯৮ জন। ছেলেদের অন্যান্য হলের মধ্যে শহীদ জিয়াউর রহমান হলে ১৯৪৭ জন, মতিহার হল ১৬১৮, মাদার বশ হলে ১৫৭৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হলে ১৫৪২ জন, বিজয় ২৪ হলে ১৩০৩ জন ভোটার রয়েছেন।

এ ছাড়া শাহ মখদুম হলে ১২৪৭ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১০৩৫ জন, সৈয়দ আমীর আলী হলে ৯৮৮ জন, শের-ই-বাংলা ফজলুল হক হলে ৯৭২ জন ও সর্বনিম্ন ৮১৭ জন ভোটার রয়েছেন নওয়াব আব্দুল লতিফ হলে।

ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জুলাই ৩৬ হলে ২১৫৩ জন। এ ছাড়া মন্নুজান হলে ২০০৭ জন, রোকেয়া হলে ১৮১৬ জন, রহমতুন্নেসা হল ১৫৪৭ জন ও সর্বনিম্ন ১০৩৭ জন ভোটার হয়েছেন তাপসী রাবেয়া হলে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকায় নিষ্পত্তি করা হবে ৭ আগস্ট, ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।

এ ছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোটগ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান