আরএমপির তিন থানার ওসিসহ ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

রাজশাহী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৯:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৯:০৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ওসিসহ সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

বদলির আদেশে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দফতরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।

এ ছাড়া চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে বদলি হয়েছেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ। একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী