পাবনায় রবিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা

পাবনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০

পাবনার বেড়ায় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। একইসঙ্গে রাজপথ ও নৌপথ অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক ফজলুর রহমান ফকির। এর আগে শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, চার ইউনিয়নের রাজনৈতিক-ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে বেড়া পৌরসভা ও চার ইউনিয়নকে ৬১ পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করে সুজানগরের সঙ্গে যুক্ত করেছে। এ সিদ্ধান্তে বেড়ার জনগণ বঞ্চিত হচ্ছে এবং সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তারা হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করেছেন বলেও জানা গেছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ফজলুর রহমান ফকির, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম দিপু, বেড়া নৌবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইকবাল, বেড়া চতুর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, রিকশা-ভ্যান চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, শ্রমিক নেতা জাকির হোসেন জাহিদ প্রমুখ।

আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বেড়া বাজার বণিক সমিতি, ওষুধ ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি, চাল ব্যবসায়ী সমিতি, বন্দর ঘাট শ্রমিক সমিতি, নাকালিয়া বন্দর ব্যবসায়ী সমিতি ও নৌশ্রমিক সমিতিসহ চার ইউনিয়নের অসংখ্য সংগঠন।

/এফআর/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি