পাবনায় নদীর ঘাট দখল, ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন

পাবনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার বৃশালিখা নদীর ঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কয়েক ঘণ্টাব্যাপী এ সহিংসতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাঙচুর ও অগ্নিসংযোগে স্থানীয় বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত হয়েছেন একাধিক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত ৫ আগস্টের পর বিএনপির একাংশ তাদের সঙ্গে মিলে নিয়ন্ত্রণ ধরে রাখে। পরে বিএনপি নেতা হাসান আলীর অনুসারীরা ঘাট দখলের চেষ্টা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়।

এ প্রসঙ্গে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকি বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করতেছে? এ বিষয়ে কোনও খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করছি না। তাই এ বিষয়ে আর কিছু বলতে পারছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঁড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে এখানে ব্যাপক গোলাগুলি হয়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরে বিস্তারিত জানানো যাবে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি