বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পাবনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৮:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ২২:০৩

পাবনা পৌরসভার সাধুপাড়া ব্রিজ এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাইম হোসেন নামে আরেকজন। এরই মধ্যে ঘটনায় জড়িত অভিযোগে সুভেল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাধুপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে ও পেশায় চায়ের দোকানি ছিলেন। আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে স্থানীয় যুবক মিল্লাতের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জেনে যায় আকাশ ও নাইম। এ নিয়ে মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আকাশ এবং নাইমের। একপর্যায়ে মিল্লাত ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আকাশ ও নাইম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নাইম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন আছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী