পাবনায় ধান ক্ষেতে থেকে লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৩:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৩:১৭

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের বেনারসি পল্লির পাশে একটি ধান ক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে ছিল।

নিহতের স্বজনরা জানান, খাওয়া শেষে প্রায় রাত ১০টার দিকে তিনি ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, ধান ক্ষেতে তার লাশ পড়ে রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনও পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের