দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ২৩:৩৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২৩:৩৮

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

গ্রেফতার রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার পদের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিনুর রহমান শাহিন।

পুলিশ জানায়, ৩ অক্টোবর রাত ৮টার দিকে বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরেকটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন রোহান। তার দেওয়া তথ্যে চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় সোহাগ আলী নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া থেকে সোহেল রানার ওই মোটরসাইকেল চুরি হয়েছিল।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, ‌‘উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল মালিককে বুঝিয়ে দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি