ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই হাজার মানুষের সংঘর্ষ, গ্রেফতার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ০৯:২১আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২১

সিরাজগঞ্জ পৌর এলাকার দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর ও লালসাবাড়ি গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার রাতে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষটি ভয়াবহ আকার ধারণ করে, এতে প্রায় দুই হাজারের মতো লোকজন অংশ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়। এতে বেশকিছু মানুষ আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত আনুমানিক ১১টার দিকে যৌথ বাহিনীর টহল অভিযানে সংঘর্ষের মূল প্ররোচণাকারী সাত জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী