পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

পাবনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১২:০৪ আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:০৪

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোগাছি ইউনিয়নের জহিরপুর মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলছিল। জলসায় নিহত জীবন গ্রুপ এবং আসামি সুইট গ্রুপের মধ্যে প্রায় এক মাস আগে ক্যারম বোর্ড খেলা নিয়ে বিরোধ হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

‎স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষণিক মিটে যায়। এরপর সুইট গ্রুপের লোকজন নিহত জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে আসার সময় জীবন গ্রুপের লোকজন তাদের পথরোধ করে। উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুইট তার কাছে থাকা ধারাল চাকু দিয়ে জীবনের গলায় আঘাত করে লোকজন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর উত্তেজিত জনতা আসামিদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।

‎পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।‎

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব