নির্বাচন পরবর্তী সহিংসতা: নাটোরে ৩০ বাড়িতে ভাঙচুর, আটক ৫

নাটোর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২১:৩০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:৩০

নাটোরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় লালপুর উপজেলায় ৩০ বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং ১০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুড় পর্যন্ত লালপুর ইউনিয়নের বাকনাই এবং খাঁ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোট চলাকালে লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামে দুই মেম্বার প্রার্থী ইউসুফ ও হান্নান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়। ভোট শেষে মেম্বারপ্রার্থী ইউসুফ বিজয়ী হওয়ার পর শুক্রবার সকালে ইউসুফের সমর্থকরা পরাজিত মেম্বার প্রার্থী হান্নানের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তারা ৩০টি বাড়িতে ভাঙচুর লুটপাট ও ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় তারা জুয়েল নামে এক কৃষকের মেহেগনি ও আমসহ সর্বমোট ৩০০টি চারাগাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্তরা জানায়, হামলাকারীরা বিভিন্ন বাড়ি ও দোকানপাটেও হামলা চালিয়ে নগদ টাকা ও জিনিসপত্র লুট করেছে। এমনকি গরু-ছাগল ও আসবাবপত্রও রক্ষা পায়নি।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম