সপ্তাহে তিন দিন ঢাকা-রাজশাহীর রুটে চলবে নভোএয়ার

রাজশাহী প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৪:২১আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৪:২১

ঢাকা-রাজশাহী রুটে নভোএয়ারের বিমান চলাচল উদ্বোধন এখন থেকে ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে তিন দিন আকাশে ডানা মেলবে বেসরকারি নভোএয়ারের বিমান। বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার পাশাপাশি অভ্যন্তরীণ এ রুটে ফ্লাইট চালাবে নভোএয়ার।
শুক্রবার দুপুরে রাজশাহীর শাহ মখদুম (র.) বিমানবন্দরে ঢাকা-রাজশাহী রুটে নভোএয়ারের বিমান চলাচলের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে ঢাকা থেকে ৬৮ জন যাত্রী নিয়ে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে নভোএয়ারের প্রথম ফ্লাইট। পরে সেখান থেকে আবারও ৬৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে বিমানটি।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান ও শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান প্রমুখ।
/এনএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম