ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬

আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার (৭ ডিসেম্বর) নলছিটির মোল্লারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে জেলা জামায়াতের নেতারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে ঝালকাঠি শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে প্রার্থী শেখ নেয়ামুল করীম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট ইউনিয়ন সোমবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তারপরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার ওপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা।

তিনি বলেন, সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রি কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলীসহ চার কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল নগদ টাকা এবং দুটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মোট সাত জন আহত হন। এর মধ্যে চার জনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিন জন কাউসার, হায়দার ও ফেরদাউসকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করেন, জুলাই বিপ্লব পরবর্তী জনআকাঙ্ক্ষার নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আমির হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির এ বি এম আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি আবদুল হাই প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব