প্রার্থীর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আ.লীগের নেতা

ফরিদপুর প্রতিনিধি 
২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাসায় উপস্থিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি। রবিবার রাত ১০টার দিকে সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকায় বিএনপির প্রার্থীর বাসায় উপস্থিত হয়ে দলটিতে যোগ দেন তিনি।

যোগদানের পর সোবাহান মুন্সি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে শহিদুল ইসলাম ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমার গোষ্ঠীর ষোলো আনার মধ্যে পনেরো আনা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে পরামর্শ করেই ভালো লাগা ও ভালোবাসা থেকে দলীয় পদ ছেড়ে বিএনপিতে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, বিএনপি নেতা কাজী কাওসার, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হকসহ স্থানীয় নেতারা।

সোবাহান মুন্সি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ সালে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিএনপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে সোবাহান মুন্সি বলেন, ‘কোনও চাপের কারণে নয়, রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই বিএনপিতে যোগ দিয়েছি। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ উন্নয়নমূলক কর্মকাণ্ডে থাকেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ; কবে রাজনীতি করার সুযোগ মিলবে, তার নিশ্চয়তা নেই। গত ১৫-১৬ মাস ধরে ঘরছাড়া অবস্থায় ছিলাম—কী করবো বুঝে উঠতে পারছিলাম না। এসব কারণে বিএনপিতে যোগ দিয়েছি।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম