মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার সময় নির্ধারিত ছিল। হিরো আলম নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে না পারায় বিধিমোতাবেক তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “ফরম পূরণ করতে তার আধা ঘণ্টা সময় বেশি লেগেছে। বিকাল সাড়ে ৫টার দিকে মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি।”

এর আগে, দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের হিরো আলম বলেন, “আমি সব সময় হামলা–মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা বলতে পারছি না। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।”

হিরো আলম আরও বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছেন। কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে ওই আসন থেকে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে নির্বাচন করেছি, এবারও ওই আসন থেকেই নির্বাচন করবো।”

/এম/  
সম্পর্কিত
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত