সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. আকবর আলীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান শানু আকন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের কমপক্ষে তিন সপ্তাহ আগে গত ২০ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রার্থীর সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল প্যান্ডেল স্থাপন করে মাইক ব্যবহার করে নির্বাচনি স্লোগান দেওয়া হয়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগসহ ভিডিও ফুটেজ সংযুক্ত করে বিষয়টি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে জানান।

ভিডিও পর্যালোচনায় দেখা যায়, প্রার্থীর সমর্থকেরা মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। এর পরিপ্রেক্ষিতে কেন প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না, তা জানাতে আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টায় উল্লাপাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য বিএনপি প্রার্থী এম আকবর আলীর মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা