যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

রাজশাহী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দুলাল আলী মোল্লাহকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ড. মো. দুলাল আলী মোল্লাহর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় একটি মামলা করেন এক নারী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮–৯টার দিকে অভিযুক্ত শিক্ষক তার মায়ের অসুস্থতার কথা বলে ভুক্তভোগীকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বাসায় কেউ না থাকার সুযোগে তাকে আটকে রেখে বারবার ধর্ষণের চেষ্টা করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, পরদিন (২৮ ডিসেম্বর) ভোরে অভিযুক্ত শিক্ষক কৌশলে বাসা থেকে পালিয়ে যান। পরে এক নারীকে ‘বউ’ সাজিয়ে এবং আরও তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরে আসেন। এ সময় ভুক্তভোগীকে মারধরসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে বাসায় একা ফেলে গ্যাস ও পানি বন্ধ করে দিয়ে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

/এম/  
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী