‘চাঁদাবাজির’ অভিযোগে করা মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০

বগুড়ায় চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রুবেল প্রামানিক নামে এক ব্যক্তি গত বছরের ৩০ আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে চা পান করছিলেন। এ সময় এনসিপি নেতা মিজানুর রহমান সাগরসহ ৪-৫ জন মোটরসাইকেলে সেখানে আসেন। তারা জোরপূর্বক রুবেল প্রামানিককে তুলে কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল প্রামানিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এক পর্যায়ে তার বিকাশ হিসাব থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে রুবেল বগুড়া সদর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে বগুড়া জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম এ মাহমুদ জানান, মিজানুর রহমান সাগর তার সংগঠনের যুগ্ম সদস্য সচিব পদে আছেন। কেন্দ্রে তার কোনও পদ নেই। সাগরের বিরুদ্ধে গত বছরের ৩০ অক্টোবর মামলা হয়েছে। আর তিনি কমিটিতে আছেন ১ ডিসেম্বর থেকে। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানা ছিল না।

তিনি আরও বলেন, শিগগিরই সাগরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান