বাংলা মায়ের ভাষা হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ- এগুলোর সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলা ভাষাকে পৃথিবীর বুকে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার যথাযথ চর্চা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলার অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

মন্ত্রী বলেন, বাংলা ভাষা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। একুশের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে শুদ্ধ ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তরুণরা যদি প্রযুক্তিনির্ভর উদ্যোগে বাংলা ভাষায় অ্যাপ, ওয়েবসাইট, গবেষণামূলক কাজ ও সৃজনশীল কনটেন্ট তৈরি করে, তবে বিশ্বমঞ্চে বাংলার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ভাষা গবেষণা ও সৃজনশীল লেখালেখির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা