জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১৯:৫৬ আপডেট : ১১ মার্চ ২০২৬, ২০:০৬

সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। আদালতের স্পেশাল পিপি আলী আজগর এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানান।

বিকালে জামিনে কারামুক্ত হয়ে হিরো আলম বলেছেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আমি জামিন পেয়েছি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় আমার অফিসে সংবাদ সম্মেলন করবো। সেখানে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরবো।’

গত ১৯ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বগুড়া কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে ছিলেন। এর আগে ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, হিরো আলমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা হয়েছে। একটি সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে, আরেকটি ধর্ষণের অভিযোগে এক নারীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ মে ওই নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আজ শুনানি শেষে তাকে ওই মামলায় জামিন দেন আদালত।

পাশাপাশি প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে নির্যাতনের অভিযোগে ২০১৯ সালে হিরো আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে স্ত্রী অন্যত্র বিয়ে করেন। এ মামলার ব্যাপারে হিরো আলম জামিনে থাকলেও হাজিরা না দেওয়ায় ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করার পর সাবেক স্ত্রীর সঙ্গে বিষয়টি মীমাংসার কথা জানান। এ ছাড়া আগামী ধার্য তারিখে আপসের কাগজপত্র দাখিল করতে চান। শুনানি শেষে আদালত ওই দিন পর্যন্ত তাকে জামিন দেন।

আদালতের বিশেষ পিপি আলী আজগর বলেন, ‘হিরো আলম দুদিন আগে ধর্ষণের মামলায় জামিন পান। কিন্তু সাবেক স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার থাকায় জেল থেকে বের হতে পারেননি। বুধবার সাবেক স্ত্রীর মামলায়ও জামিন পান। আদালত তাকে আগামী ধার্য তারিখে সাবেক স্ত্রীর সঙ্গে আপসের কাগজপত্র দাখিলের শর্তে জামিন দিয়েছেন।’

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত