বগুড়ায় ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, কারচুপির অভিযোগ জামায়াতের

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১৮:১২আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:১২

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীর এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে (ফলাফল বিবরণী) স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগের পাওয়ার পর ওই রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা করে রেজাল্ট শিটে প্রত্যেক প্রার্থীর এজেন্টের সই নিয়ে ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম ভোট গ্রহণের শুরুতেই এজেন্টদের কাছে রেজাল্ট শিটে স্বাক্ষর নিতে শুরু করেন। বিষয়টি প্রচার হলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক কেন্দ্রে উপস্থিত হন। তার উপস্থিতিতেই বিতর্কিত ওই স্বাক্ষরিত রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়। এরপর নতুন রেজাল্ট শিট প্রস্তুত করা হয়।

এদিকে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টানোর মাধ্যমে মাগুরা উপনির্বাচনের মতো আরেকটি পাতানো ও প্রহসনের নির্বাচন করার চেষ্টার অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। দুপুর ১২টার দিকে বগুড়া পৌরসভার মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আবিদুর রহমান অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা শুরু থেকেই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে জেতানোর নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল পাল্টাতে ভোট গ্রহণের আগেই এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এ ছাড়া শহরের সিটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগেই ব্যালট পেপারে সিল-স্বাক্ষর দিয়ে রেখেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, শুধু মালতিনগর নয়, সিটি স্কুল কেন্দ্রেও একইভাবে পোলিং ও প্রিসাইডিং অফিসাররা আগেভাগে ব্যালট পেপারে স্বাক্ষর করে রেখেছেন। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিশেষ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এবং তাদের সুবিধা দিচ্ছেন। পুলিশ, জেলা প্রশাসন নিরপেক্ষ থাকলেও রিটার্নিং অফিসার প্রশ্নবিদ্ধ। কোনও ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে এসব অনিয়মের ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবিদুর রহমান সোহেল আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। কিছু কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে।

জামায়াত প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে ভিত্তিহীন।

 

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী