অ্যাপের মাধ্যমে মিলবে তেল

রাজশাহী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ২২:৩৩ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২২:৩৩

রাজশাহীতে এবার থেকে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে জ্বালানি তেল। রবিবার (১২ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু করা হবে। ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামের একটি মোবাইল অ্যাপ থেকে মিলবে এই তেল।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

রবিবার সকাল ৯টায় নগরীর গুলগোফুর পেট্রোলিয়ামে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সর্বশেষ খবর
দিল্লিতে ফিরলো ধোঁয়াশা, ফের কি দূষিত শীতের আশঙ্কা?
দিল্লিতে ফিরলো ধোঁয়াশা, ফের কি দূষিত শীতের আশঙ্কা?
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী