বিক্রি না করে দোকানে মজুত, সাড়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১৮:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০৫

বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ও রাতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সরকারি দামে তেলগুলো বিক্রি করা হয়েছে। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। 

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার টিপুর মোড়ে লোপা এন্টারপ্রাইজের মালিক লোকমান হাকিম দীর্ঘদিন ধরে লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে ডিজেল, পেট্রোল এবং অকটেন বিক্রি করে আসছেন। দেশে তেলের সংকট শুরু হওয়ার পর তার দোকানে বিক্রি বন্ধ করে মজুত করে রাখেন। গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। সেখানে চার হাজার লিটার ডিজেল পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে লোপা এন্টারপ্রাইজের মালিক লোকমান হাকিম ও তার সহযোগীরা পালিয়ে যান। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ডিজেলগুলো সরকারি মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুতকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অপরদিকে, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাট বাজারের মেসার্স বিমল ট্রেডার্সে অভিযান
চালান। সেখানে অবৈধভাবে মজুত করা প্রায় দুই হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জব্দ করা ডিজেলগুলো বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পাঁচ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি আছে। কিন্তু মালিক স্বপন চন্দ্র মন্ডল প্রায় নয় হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু বিক্রি করলেও অবশিষ্ট প্রায় আড়াই হাজার লিটার গোপনে মজুত করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‌‘পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ডিজেল কৃষদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/ 
সম্পর্কিত
দেড় হাজার কোটি টাকা গেলো কোথায়, আরও ২ হাজার কোটির প্রকল্প
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
সারিয়াকান্দি নদী বন্দরের সীমানা নির্ধারণ, সংরক্ষক বিআইডব্লিউটিএ
সর্বশেষ খবর
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের