রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ২৩:১০ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১০

রাজশাহী শহরের একটি রাস্তা সম্প্রসারণের জন্য ৩০টি কাঠবাদামের গাছ কেটে ফেলা হয়েছে। নগরীর রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত রাস্তাটির একপাশে ডালপালা মেলে গাছগুলো দাঁড়িয়ে ছিল ছায়া আর প্রশান্তি নিয়ে। গত বৃহস্পতিবার থেকে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত গাছগুলো কাটা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশবিদরা।

নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ২০১০ সালের দিকে নগরের বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদামের গাছ লাগায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এই ১৬ বছরে গাছগুলো বেশ বড় হয়েছিল। গাছে কাঠবাদাম ধরতো। রাস্তার পাশে পড়ে থাকতো। এখন ওই এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের পর রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলা হলো।

শনিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ইতিমধ্যে ২৩টি গাছ কাটা হয়ে গেছে। আর মাত্র সাতটি গাছ কাটা বাকি আছে। সেসব গাছের কোনোটিতে উঠে ডাল কাটছেন শ্রমিকরা; কোনও গাছের গোড়ায় দুই পাশে দুজন বসে করাত টানছেন। অনেকে মন খারাপ করে এই দৃশ্য দেখছেন।

স্থানীয় বাসিন্দা তুহিন আলী বলেন, ‘গাছগুলো কাটা ঠিক হলো না। এই এলাকায় গাড়ির এত চাপ নেই যে রাস্তাটা সম্প্রসারণ করতে হবে। কেন যে তারা এসব করে বুঝি না।’

গাছ কাটার শ্রমিকদের সরদার মো. গাজি বলেন, ‌আট জন শ্রমিক তিন দিন ধরে গাছ কাটছেন। সালাহউদ্দিন নামের এক ব্যবসায়ী গাছগুলো সিটি করপোরেশন থেকে কিনেছেন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান জানান, বন বিভাগের কাছ থেকে প্রাক্কলন করে নিয়ম অনুযায়ী গাছগুলো বিক্রি করা হয়েছে।

মাহমুদুর রহমান বলেন, ‘ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর রাস্তার একপাশের প্রস্থ কমে গেছে। প্রস্থ সাড়ে তিন মিটার হচ্ছে না। এজন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। রাস্তাটা সম্প্রসারণ হবে। আর ড্রেনের ওপর দিয়ে ফুটপাত হবে। তখন ফুটপাতের পাশে নতুন করে গাছ লাগিয়ে দেওয়া হবে।’

গাছ কেটে উন্নয়ন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পরিবেশবাদীরা। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, ‘এটা একটা মনভোলানো জবাব যে নতুন করে গাছ লাগিয়ে দেওয়া হবে। গাছ রেখেও যে চমৎকার উন্নয়ন করা যায়, এই ভাবনাটা প্রকৌশলীদের ভেতর আসছে না। এভাবে গাছ কেটে ফেলা আত্মঘাতী সিদ্ধান্ত। আগে গাছ লাগাতো, তারপর কাটতো। তাহলে বোঝা যেতো যে তারা পরিবেশের কথা ভাবেন।’

 

/এএম/ 
সম্পর্কিত
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ গাছ
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত