বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

রাজশাহী প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১২:৩৬আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:৩৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একটি হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার ছাত্রের আবাসিকতা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এর আগে হলের একটি কক্ষে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালায় হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দফতর। অভিযানে চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক।

ঘটনার পর গতকাল রাতেই ওই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়। মঙ্গলবারের (৯ জুন) মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ওই চার ছাত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দফতরের এখতিয়ারে নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।

অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনও ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ