কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৪:৫৭আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:৫৭

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকালে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার লাশ দাফন করা হয়। দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন  দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম মঙ্গলবার (৯ জুন) দুপুরে জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজকে দুই জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদীতে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অটোরিকশায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে কয়েকটি গুলি
বাগেরহাটে প্রথম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
মহাসড়কে উলটোপথে চলা থ্রি-হুইলার ধরায় পুলিশের গাড়িতে হামলা
সর্বশেষ খবর
একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
বিরোধীদলের ছায়া বাজেট পেশ, কী আছে এতে
বিরোধীদলের ছায়া বাজেট পেশ, কী আছে এতে
তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
অটোরিকশায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে কয়েকটি গুলি
অটোরিকশায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে কয়েকটি গুলি
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে