বানেশ্বর হাটে ৫ জাতের আম খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন, ‘দুটি বেশি মজা’

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ২১:২০আপডেট : ১৬ জুন ২০২৬, ২১:২০

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাটে গিয়ে পাঁচ জাতের আমের স্বাদ নিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রাষ্ট্রদূত উত্তরাঞ্চলের অন্যতম বড় এই আমের হাটে যান। এ সময় রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন তাকে আমের বাজার ঘুরে দেখান এবং বিভিন্ন জাতের আমের বর্ণনা দেন।

মোশাররফ হোসেন জানান, রাষ্ট্রদূতকে দোকানে দাঁড়িয়ে রাজশাহীর ক্ষীরশাপাতি, ল্যাংড়া, হাঁড়িভাঙা, বারি আম-৩ ও বারি আম-৪ কেটে খাওয়ানো হয়। এই পাঁচ জাতের আম খেয়ে মার্কিন রাষ্ট্রদূত জানান, তার কাছে ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আম বেশি মজা লেগেছে। তিনি এই দুটি জাতের আমের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাটে ঘুরে রাষ্ট্রদূত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি। কারণ রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত।’

রাষ্ট্রদূত বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন

রাষ্ট্রদূত জানান, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তার ভাষায়, কোনও পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতার তুলনা নেই। সেখানে সবচেয়ে তাজা, বৈচিত্র্যময় ও সেরা পণ্য দেখার সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশের আম রফতানি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‌‘আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়, যা শেক তৈরিতে ব্যবহার করা হয়। তবে যুক্তরাষ্ট্রে আম পাওয়া গেলেও রাজশাহীর মতো এত তাজা আম পাওয়া কঠিন।’

আম রফতানির সম্ভাবনা বাড়াতে বাংলাদেশে কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘সারা বছর আম সহজলভ্য রাখতে এবং হিমায়িত আম রফতানি বাড়াতে উন্নত কোল্ড চেইন ব্যবস্থা দরকার। এতে বাংলাদেশের আম উৎপাদন, সংরক্ষণ ও রফতানির সুযোগ আরও বাড়বে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৮টা ১৬ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সকাল ৮টা ২৮ মিনিটে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা শাহ মখদুম বিমানবন্দর থেকে সড়কপথে বানেশ্বর আম বাজার হয়ে সারদা পুলিশ একাডেমির উদ্দেশে রওনা হন।

/এএম/ 
সম্পর্কিত
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
ট্রাম্পকে নিয়ে হট মাইকে ম্যাক্রোঁর গোপন স্বীকারোক্তি
কী, কেন, কীভাবেইরান-মার্কিন চুক্তিতে কেন আলোচনায় ৩ হাজার কোটি ডলার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি, উত্তপ্ত টাইমস স্কয়ার
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি, উত্তপ্ত টাইমস স্কয়ার
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
আরও ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’
আরও ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’
স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা