মুহূর্তেই ৩০ মিটার এলাকা নদীতে বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১২:৩৬আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৩৬

যমুনা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার (২২ জুন) বিকালে রতনকান্দি ইউনিয়নের পুর্ব বাহুকা পণ্ডিতের ভিটা এলাকায় এ ধসের ঘটনা ঘটে।

এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীর প্রবল স্রোতের কারণে বাঁধের একটি বড় অংশ মুহূর্তেই ধসে নদীতে চলে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি ওঠানামা করছে। এর ফলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে হঠাৎ করেই বাহুকা এলাকার তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে যায়।

তিনি বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বর্তমানে ভাঙন বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল সকাল থেকে ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
৮ কোটি টাকার কাজ শেষের আগেই ধস, হুমকিতে স্কুল-লোকালয়
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ